1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

ইন্টেলস্যাট অধিগ্রহণের প্রভাব: আয় লক্ষ্যমাত্রা বাড়াল ইউরোপের স্যাটেলাইট জায়ান্ট এসইএস

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

তৃতীয় প্রান্তিকে আয় কিছুটা কমলেও যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টেলস্যাট অধিগ্রহণের প্রাথমিক সাফল্যের ভিত্তিতে ২০২৫ সালের রাজস্ব ও মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে ইউরোপীয় স্যাটেলাইট কোম্পানি এসইএস।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এসইএস জানায়, তারা এখন পূর্ণ বছরের রাজস্ব ২.৬ থেকে ২.৭ বিলিয়ন ইউরো (প্রায় ৩.০ থেকে ৩.২ বিলিয়ন ডলার) হওয়ার আশা করছে। এর আগে কোম্পানি জানিয়েছিল, রাজস্ব আগের বছরের তুলনায় স্থিতিশীল থাকবে। নতুন পূর্বাভাসে সমন্বিত সুদ, কর, অবচয় ও স্থায়ী সম্পদ ব্যয় বাদে আয় (EBITDA) ১.১৭ থেকে ১.২১ বিলিয়ন ইউরোর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে; যা পূর্বে “প্রায় স্থিতিশীল” হিসেবে উল্লেখ করা হয়েছিল।

২০২৪ সালে এসইএসের বিক্রয় আয় ছিল ২ বিলিয়ন ইউরো এবং সমন্বিত EBITDA দাঁড়ায় ১.০৩ বিলিয়ন ইউরোতে। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির মূল মুনাফা দাঁড়ায় ৩২৮ মিলিয়ন ইউরো, যেখানে বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ৩৪৮ মিলিয়ন ইউরো।

চলতি বছরের জুলাইয়ে প্রায় ৩.১ বিলিয়ন ডলারে প্রতিদ্বন্দ্বী ইন্টেলস্যাট অধিগ্রহণ সম্পন্ন করে এসইএস। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইউরোপীয় স্যাটেলাইট খাতে নিজেকে ইলন মাস্কের স্টারলিংক এবং অ্যামাজনের প্রজেক্ট কুইপার-এর সঙ্গে প্রতিযোগিতার অবস্থানে আনতে চায়।

এসইএসের প্রধান নির্বাহী আদেল আল-সালেহ বলেন, “প্রথম দিন থেকেই আমরা ইন্টেলস্যাটের সঙ্গে একীভূতকরণের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে সাযুজ্য তৈরি হচ্ছে, এবং আমরা আমাদের পরিকল্পিত লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাসী।”

কোম্পানিটি আরও জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে প্রতি শেয়ারে অন্তত ২৫ ইউরো সেন্ট চূড়ান্ত লভ্যাংশ প্রদান করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট