1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

নাসার নেতৃত্ব নিয়ে মাস্ক ও ভারপ্রাপ্ত প্রধান শন ডাফির প্রকাশ্য সংঘাত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে মুখোমুখি হয়েছেন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান শন ডাফি ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। চাঁদে অবতরণের নতুন চুক্তি স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করার ঘোষণার পর থেকেই তাদের মধ্যে অনলাইন বাকযুদ্ধ শুরু হয়েছে।

সোমবার রাতে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক ও মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, স্পেসএক্সের স্টারশিপ প্রকল্প নাসার আর্টেমিস মিশন—যার লক্ষ্য মানুষকে পুনরায় চাঁদে পাঠানো—এর নির্ধারিত সময়সূচির পিছিয়ে রয়েছে। সেই কারণে সংস্থাটি এখন নতুন করে অন্য কোম্পানিগুলোকেও ওই চাঁদে অবতরণের চুক্তিতে অংশ নেওয়ার সুযোগ দেবে।

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইলন মাস্ক ডাফিকে কটাক্ষ করে লেখেন, “যিনি আমেরিকার মহাকাশ কর্মসূচির দায়িত্বে, তার আইকিউ দুই অঙ্কেরও কম।”

এই বাকযুদ্ধ প্রকাশ্যে আসে এক্স-এ (পূর্বনাম টুইটার) যখন ডাফির নাসাকে পরিবহন মন্ত্রণালয়ের অধীনে আনার প্রস্তাব নিয়ে একটি সংবাদে মাস্ক প্রতিক্রিয়া জানান। ডাফি বর্তমানে পরিবহন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নাসার এক মুখপাত্র রয়টার্সকে জানান, ডাফির লক্ষ্য হলো “চীনকে পেছনে ফেলে প্রথমে চাঁদে পৌঁছানো।” তিনি আরও বলেন, “শন বলেছেন নাসাকে মন্ত্রিসভার আওতায় আনা যুক্তিযুক্ত হতে পারে, তবে তিনি কখনো বলেননি যে নিজেই পদে থাকতে চান।”

ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এক প্রতিবেদনে বলেছিল, নাসাকে পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হলে ডাফির পদ আরও স্থায়ী হতে পারে—এ দাবি ডাফির দপ্তর অস্বীকার করেছে।

অন্যদিকে, মাস্কের পোস্টের জবাবে ডাফি এক্স-এ লেখেন, “উৎসাহটা ভালো লাগছে। চাঁদে পৌঁছানোর দৌড় শুরু হয়ে গেছে।” আরও যোগ করেন, “মহান কোম্পানিগুলো কখনো চ্যালেঞ্জকে ভয় পায় না।”

স্পেসএক্স ও মাস্ক এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

নাসা ও স্পেসএক্সের মধ্যে দীর্ঘদিনের আর্থিক অংশীদারিত্ব রয়েছে। ২০২১ সালে সংস্থাটি আর্টেমিস মিশনের মানববাহী চাঁদে অবতরণের জন্য প্রধান ঠিকাদার হিসেবে স্পেসএক্সকে বেছে নিয়েছিল। কিন্তু প্রকল্প বিলম্বিত হওয়ায় এখন সেই নেতৃত্বকে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট