1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভোলায়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন “তথ্য আপা” (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিলা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা সদর তথ্যসেবা কর্মকর্তা আফনান হক।

সচিব মমতাজ আহমেদ বলেন,
তথ্যসেবা কেন্দ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা, জেন্ডার সচেতনতা, আর্নিং ও উদ্যোক্তা উন্নয়নসহ ছয়টি বিষয়ে কাজ করছে। প্রান্তিক পর্যায়ের নারীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠকের মাধ্যমে তাদের সচেতন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে তারা আত্মনির্ভরশীল হতে পারেন।

প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিলা বলেন,
নারীদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি ও ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদেরকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে।
তিনি জানান, তারা সাতটি ডে কেয়ার সেন্টারের মাধ্যমে কাজ করছেন, এবং সব কার্যক্রম সরকারি নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম “লাল-সবুজ ডটকম” ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট