1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

অচিরেই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে — বিচারপতি জেবিএম হাসান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান বলেছেন, “পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালত। এখানে বর্তমানে সিভিল কোর্টে ৫ হাজার ৬০০টি এবং ম্যাজিস্ট্রেসিতে ২ হাজার ১০০টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও কলাপাড়ায় রয়েছে সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই অচিরেই এখানে যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করা জরুরি।

শনিবার সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ।

বিচারপতি জেবিএম হাসান আরও বলেন, “কলাপাড়ার আদালতকে দেশের অন্যান্য চৌকি আদালতের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। এখানকার ভৌগোলিক অবস্থান, বন্দর কার্যক্রম এবং জটিল মামলার পরিমাণ বিবেচনায় এর জন্য আলাদা গুরুত্ব প্রাপ্য। বন্দর ও বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় কার্যকর বিচারিক কাঠামো অপরিহার্য।”

তিনি আরও বলেন, “বিচারক ও আইনজীবী একই পাখির দুই ডানা — এই দুই পক্ষের পারস্পরিক সমন্বয়েই সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে পারে।”

এর আগে তিনি কলাপাড়া চৌকি আদালত পরিদর্শন করেন এবং বার ভবনে পৌঁছালে আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম, যুগ্ম জেলা জজ-১ পারভেজ আহমেদ, যুগ্ম জেলা জজ-২ বেলাল হোসেন, যুগ্ম জেলা জজ-৩ তরুণ বাছাড়, সহকারী জজ মতিউর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান, এবং চৌকি আদালতের আইনজীবীরা।

এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট