1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

পটুয়াখালীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে চাচাতো ভাইয়ের রোষাণি, একজনের মাথা থেতলে দেওয়ার অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে ইয়াবা বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধের জেরে রেশাদ সরদার (২২) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে শাহিন সরদারের (২৬) বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেশাদ ও শাহিন দুজনেই দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। মাদক বিক্রির লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য কয়েক দিন আগে তাদের চাচা ও স্থানীয় দফাদার ইউনুস সরদার বৈঠকের আয়োজন করলেও কোনো মীমাংসা হয়নি। বুধবার রাতে দুজনের মধ্যে ফের কথা কাটাকাটির একপর্যায়ে শাহিন লোহার রড দিয়ে রেশাদের মাথায় আঘাত করেন। এতে রেশাদ গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাশরিফ জানান, “আহতের মাথার পেছনের একটি অংশ থেতলে গেছে এবং ওপরের অংশে গভীর কাটা রয়েছে। চোখেও রক্ত জমাট আঘাত ছিল। মাথার বিভিন্ন স্থানে কাটা জখম থাকায় সেলাই করা সম্ভব হয়নি। রক্ত বন্ধ করার ব্যবস্থা করে দ্রুত বরিশাল পাঠানো হয়েছে। সিটি স্ক্যানের পর তার প্রকৃত অবস্থা জানা যাবে।”

এ বিষয়ে দফাদার ইউনুস সরদার বলেন, “মীমাংসা করতে বাড়ির আরও কয়েকজন নিয়ে বসেছিলাম। কিন্তু ওদের মধ্যে সমঝোতা হয়নি। সত্য ঘটনাও কেউ বলেনি তখন। আজকের ঘটনার বিষয়ে শুনেছি, বিস্তারিত জানি না।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট