1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বাউফলে ভিডিও ভাইরালের অভিযোগে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে না পেয়ে তার বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা টিপু খানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী ও তার পরিবার।

ঘটনাটি ঘটে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে। অভিযোগ অনুযায়ী, মেয়ের বাসা থেকে ফেরার পথে রিকশা থামিয়ে ওই নারীকে এবং রিকশাচালককে মারধর করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু খান। স্থানীয়রা জানান, ভুক্তভোগী নারীর ছেলে নাসির আহমেদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা এবং অভিযুক্ত টিপু খান দুজনেই মদনপুরা ইউনিয়নের দরগাবাড়ি এলাকার বাসিন্দা।

সম্প্রতি টিপু খানের ইয়াবা সেবনের ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার জন্য নাসির আহমেদকে দায়ী করেন টিপু খান। ভুক্তভোগী নারী জানান, তাকে মারধরের পর রিকশা রেখে দেন টিপু খান এবং রিকশাচালকদের তাকে বহন না করতে ও দোকানিদের তার কাছে পণ্য বিক্রি না করতে নিষেধ করেন। এতে তিনি কার্যত ঘরবন্দী হয়ে পড়েছেন। এছাড়া তার ছেলে নাসির আহমেদ ও মেয়ের জামাই সরকারি কলেজের প্রভাষক জহিরুল ইসলামকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাসির আহমেদ মুঠোফোনে বলেন, “আমি ভিডিওর ব্যাপারে কিছু জানি না। আমাকে ভিত্তিহীনভাবে অভিযুক্ত করে চাঁদা দাবি করা হয়েছে।”

অভিযুক্ত টিপু খান এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ভিডিওটি নাসির ছড়িয়েছে, এ ব্যাপারে আমার নিশ্চিত তথ্য আছে। তবে আমি তার মায়ের গায়ে হাত তুলিনি। যে রিকশা চালক তাকে নিয়ে যাচ্ছিল, তাকে আমি আগে রিকশা কিনে দিয়েছিলাম। রাগের বশে তাকে লাঠি দিয়ে দুইটা আঘাত করেছি।” দোকানিদের পণ্য না দেয়ার নির্দেশনার অভিযোগকেও তিনি আংশিক অস্বীকার করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “আমরা কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট