1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ভোলার পশ্চিম ইলিশায় ফসল চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

ভোলার পশ্চিম ইলিশায় ফসল চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘার হাওলা এলাকার কৃষক মিলন মাঝির পেঁপে বাগানে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায়। এতে স্থানীয় কৃষক-কৃষাণী ও প্রকল্পের সদস্যরা অংশ নেন।

মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা এবিএম মোস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহাম্মদ।

আয়োজক ও অতিথিরা বলেন, আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন কৃষকদের আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। এ ধরনের মাঠ দিবসের মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি ও চাষাবাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট