1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকদের দুই মাসের বেতন বন্ধ, আট দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ পরকীয়ার অভিযোগে বাউফলে জামায়াত নেতাকে মারধর, টাকা ছিনতাইয়েরও দাবি পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড পিরোজপুরে ফলের গুদামে বৈদ্যুতিক তার চুরির সময় যুবক আটক বাউফলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলা, আহত ৩ ভোলার চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক লেসন লার্নিং কর্মশালা অনুষ্ঠিত শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে দুই স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে গুরু পূর্ণিমা উৎসব পালিত বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, পলাতক অভিযুক্ত

পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় আদালতে হাজিরা দিতে এসে আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন একটি মামলার বাদী দম্পতি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আটক হামলাকারী বেল্লাল হোসেনকে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালতের বিচারক শেখ মো. পনির এ দণ্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ১৩১/২৬ নম্বর মামলার এক আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন। ওই আসামির জামিন শুনানির দিন ধার্য থাকায় মামলার বাদী মো. মানিক ও তাঁর স্ত্রী রেখা বেগম আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

পরে আদালত থেকে বের হওয়ার সময় বেল্লাল হোসেনসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ তাৎক্ষণিকভাবে বেল্লাল হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে।

পরে বিচারক শেখ মো. পনির আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার ঘটনায় বেল্লাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের স্টেনোগ্রাফার আল মামুন জানান, ‘আদালত থেকে বের হওয়ার সময় মামলার বাদীর ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল থেকেই বেল্লাল হোসেনকে আটক করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট