1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব।

পটুয়াখালীতে দুই স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে গুরু পূর্ণিমা উৎসব পালিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

‘সত্য, সেবা, নীতি, ধর্ম জীবনের চারি কর্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী শহরের দুটি পৃথক স্থানে পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে গুরু পূর্ণিমা উৎসব-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিনব্যাপী পূজা-অর্চনা, আলোচনা সভা, ধর্মীয় সংগীত ও অন্নপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় পুরান বাজারের শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়িতে পূজা-অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীগুরু সংঘ পটুয়াখালী শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি শ্রী মৃদুল ঘোষের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. প্রদীপ কর্মকার, কোষাধ্যক্ষ পঙ্কজ কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ সাহা ও নান্টু সাহা (গুঠিয়া) প্রমুখ। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করেন শ্রদ্ধা কর্মকার, সজল কর্মকার, সঞ্জয় সিকদার, বীথিকা কর্মকার, শঙ্করী কর্মকার ও শিশু শিল্পী মেঘরাজ দাস রণিত। পরে দুই সহস্রাধিক ভক্ত ও শিষ্যের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

একই সময়ে শহরের নতুন বাজারের শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়িতেও পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়। শ্রীগুরু সংঘের সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত, সাধারণ সম্পাদক জগদীশ কর্মকার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট অরবিন্দ নাগ, সাংগঠনিক সম্পাদক অসীম দাস ও সদস্য নিত্যানন্দ কর্মকারের আয়োজনে পূজা-অর্চনা, আলোচনা সভা ও ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজারী উত্তম নন্দী, সেবাইত মান্না দত্ত, শঙ্কর চন্দ্র দাস, নিত্যানন্দ কর্মকার, নারায়ণ শুর, চিন্ময় বণিক, মাতৃসংঘের সভাপতি পুষ্প রানী বণিক, সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী কর্মকার ও রিতা বণিকসহ স্থানীয় ভক্তবৃন্দ। ধর্মীয় সংগীত পরিবেশন করেন কৃষ্ণা বণিক, ঐশী বণিক, অস্মী বণিকসহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠান শেষে সহস্রাধিক ভক্ত ও শিষ্যের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট