1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক রাশেদুল ইসলাম

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। মঙ্গলবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম ১৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পিরোজপুরের সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি সরকারি বিএম কলেজের সমাজকর্ম বিভাগে শিক্ষকতা করেছেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাই গ্রামে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমি শিগগিরই বরিশাল শিক্ষা বোর্ডে যোগদান করব।’

প্রসঙ্গত, বরিশাল শিক্ষা বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ২০২৩ সালের ১৮ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন। অধ্যাপক রাশেদুল ইসলাম বোর্ডটির ১৭তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট