1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

দুমকিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলদোয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নূর ইসলাম মুন্সী (৬৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশু স্থানীয় নলদোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে প্রতিবেশী নূর ইসলাম মুন্সী শিশুটির পথরোধ করেন। পরে তাকে জোরপূর্বক জাপটে ধরে শারীরিক নির্যাতন চালান এবং ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি অভিযুক্তের হাতে কামড় দিয়ে নিজেকে মুক্ত করে দৌড়ে বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে।

শিশুটির মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে উত্যক্ত করতেন। ভয় ও লজ্জার কারণে শিশুটি এতদিন বিষয়টি কাউকে জানায়নি। আজকের ঘটনার পর সে সব কিছু মাকে খুলে বলে। (সাংবাদিকতার নৈতিকতা ও শিশু সুরক্ষা আইন মেনে ভুক্তভোগী শিশুটির নাম প্রকাশ করা হয়নি)।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় কিছু ব্যক্তি এবং অভিযুক্তের স্বজনরা বিষয়টি প্রকাশ না করে আপস-মীমাংসার চেষ্টা চালান। তবে পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। শিশুটির বাবা চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা অভিযুক্তের বাড়িতে গেলে তারা বসতঘর তালাবদ্ধ রেখে পালিয়ে যান। ফলে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট