1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪২৮

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা বহিষ্কার ও নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় জেলায় মোট ১২ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪২৮ জন।

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জেলায় ৫৫টি কেন্দ্রে মোট ১২ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম দিনে ৪২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, এইচএসসি (নিয়মিত) পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৭৪ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ হাজার ৮২৩ জন এবং অনুপস্থিত ছিলেন ২৫১ জন। আলিম পরীক্ষার্থী ছিল ১ হাজার ৬২৬ জন, অংশগ্রহণ করেন ১ হাজার ৫৩০ জন এবং অনুপস্থিত ৯৬ জন। এছাড়া এইচএসসি (বিএম-ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ১ হাজার ৮৬৪ জন, অংশগ্রহণ করেন ১ হাজার ৭৮৩ জন এবং অনুপস্থিত ছিলেন ৮১ জন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, কোনো কেন্দ্রেই কাউকে বহিষ্কার করা হয়নি। এ বছর সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট