1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।

রবিবার (২১ জুন) বিকাল ৩ টায় উপজেলা মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলায় একটি মিনি স্টেডিয়াম বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লংগদুর তরুণ সমাজ খেলাধুলার জন্য একটি আধুনিক মাঠ ও স্টেডিয়ামের অভাব অনুভব করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং ক্রীড়া চর্চার প্রসারে দ্রুত একটি মিনি স্টেডিয়াম নির্মাণ সময়ের দাবি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন লংগদু উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক বিপ্লব ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম বলি চাকমা, মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল এবং মাইনী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

বক্তারা বলেন, একটি মিনি স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট