1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার লংগদুতে অস্ত্র-চাঁদার টাকাসহ জেএসএস কালেক্টর আটক কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড

মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদীতে মাদক বহন করতে অস্বীকৃতি জানানোয় সাইদুল মোল্লা (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর নয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইদুল মোল্লা ওই এলাকার ছত্তার মোল্লার ছেলে। বর্তমানে তিনি মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাইদুল মোল্লা জানান, তিনি প্রতিবেশীর একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দড়িচর নয়ঘর এলাকার হাবিবুল রাড়ীর ছেলে শুক্কুর রাড়ী (৪৫) তার গতিপথ রোধ করেন এবং একটি পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেটের প্যাকেট প্যাদারহাটে পৌঁছে দেওয়ার জন্য এক হাজার টাকার প্রলোভন দেখান। সাইদুল এই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্কুর রাড়ী ক্ষিপ্ত হন।

পরে সাইদুল শুক্কুর রাড়ীর বাড়ির সামনে পৌঁছালে শুক্কুর ও তার সহযোগীরা রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে নিয়ে যান। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সাইদুল মোল্লা বাদী হয়ে শুক্কুর রাড়ীসহ পাঁচজনের বিরুদ্ধে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শুক্কুর রাড়ীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, আহত যুবক লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট