1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে সাবেক ইউপি চেয়ারম্যান রবিন হালদার হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৬ পটুয়াখালীতে শুরু হলো ষষ্ঠতম ‘নাইওর উৎসব’ হরিপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশব্যাকের চেষ্টা প্রতিহত দুমকিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, চালক আটক পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর পৌরসভা নেতাদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ

পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর পৌরসভা নেতাদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলার সকল পৌরসভার সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পটুয়াখালী শহরের মল্লিকা রেস্তোরাঁর হলরুমে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী। এ সময় পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন জেলা মজলিসে শূরা সদস্য ও কলাপাড়া উপজেলা আমির মাওলানা আব্দুল কাইয়ুম।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবুল হাসান মোহাম্মদ আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের সংগঠনের মৌলিক কাজ তিনটি—দাওয়াত, সংগঠন ও সংঘবদ্ধতা। আজ অনেকেই আমাদের সমালোচনা করে, কিন্তু বাস্তবে তারা আমাদের অনেক কর্মসূচি অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য সৈয়দ আবুল আ’লা মওদুদী (রহ.) যে বৈজ্ঞানিক, সুশৃঙ্খল ও কুরআন-সুন্নাহভিত্তিক দর্শন উপস্থাপন করেছিলেন, তার কার্যকর বিকল্প এখনো তৈরি হয়নি।” তিনি আরও বলেন, এই দর্শনের মূল লক্ষ্য হলো যুবসমাজের চিন্তা-চেতনার ইতিবাচক পরিবর্তন ঘটানো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী কেন্দ্রীয় সেক্রেটারি ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান। এ ছাড়া শিক্ষাশিবিরে পটুয়াখালী সাংস্কৃতিক সংসদ ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

দিনব্যাপী এ কর্মসূচির সমাপনী পর্বে বিকেল ৫টায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমির মো. নাজমুল আহসান। তিনি সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সংগঠনের আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্ব বিকাশে দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে পৌরসভা পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট