1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকীতে অভিযান চালিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার লেবুখালী পাগলার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. সুমন হাওলাদার ও জামাল মৃধা। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, একটি সংঘবদ্ধ চক্র ঢাকা থেকে যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ গাঁজা পটুয়াখালী এলাকায় পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮-এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন সুমন হাওলাদারের বহন করা একটি লাগেজ তল্লাশি করা হয়। লাগেজের ভেতর থেকে টেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জামাল মৃধাকেও আটক করে র‌্যাব।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাদের দুমকী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত গাঁজাও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

র‌্যাব-৮-এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষাতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘যে কোনো মূল্যে মাদক ব্যবসা নির্মূল করতে র‌্যাব বদ্ধপরিকর। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট