1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ভোলার শহরের উকিলপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী সোহাগসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।

নিহত মিতু আক্তার ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বশির আহমেদের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা শামসুদ্দিন মিয়ার ছেলে সোহাগের সঙ্গে মিতুর বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

মিতুর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিতুর ওপর নির্যাতন চালাতেন তার স্বামী। মেয়ের সংসার টিকিয়ে রাখতে বিভিন্ন সময়ে নগদ অর্থ, টেলিভিশন, ফ্রিজসহ প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি পরিবারের। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়। বিষয়টি একপর্যায়ে থানাপুলিশ পর্যন্ত গড়ায় বলেও জানিয়েছে পরিবার।

নিহতের স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে মিতুর শাশুড়িকে ফোন করে সোহাগ জানান, মিতু গুরুতর অসুস্থ, দ্রুত বাসায় আসতে হবে। পরে পরিবারের সদস্যরা উকিলপাড়া এলাকার ওই বাসায় গিয়ে বিছানার ওপর মিতুর নিথর দেহ দেখতে পান। এর আগেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাসা ছেড়ে চলে যান বলে অভিযোগ পরিবারের।

মিতুর পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট