1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা

ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ দিয়ে সানি হাওলাদার (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সানি হাওলাদার রাজাপুর উপজেলার ২ নম্বর মঠবাড়িয়া ইউনিয়নের চর হাইলাকাঠি এলাকার সোহেল হাওলাদারের ছেলে। নিখোঁজ কিশোরের চাচা সৌরভ হোসেন রনি জানান, পরিবারের ১৪ থেকে ১৫ সদস্য ভীমরুলি পেয়ারা বাগানে ঘুরতে গিয়েছিলেন। দুপুরে খাবার শেষে সানি খালের পাশে থাকা একটি আমগাছে উঠে পানিতে লাফ দেয়। এরপর তাকে পানির ওপরে দেখতে না পেয়ে স্বজনরা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মাহাবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলার দিয়ে অনুসন্ধান শুরু করেছেন। উদ্ধারকাজ দ্রুত করতে বরিশাল ও পটুয়াখালীর ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে। তবে তারা অন্যত্র উদ্ধার অভিযানে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ঝালকাঠিতে আসতে পারেনি। ডুবুরি দল পৌঁছালে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে, জেলার নিজস্ব ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন নিখোঁজ কিশোরের চাচা সৌরভ হোসেন রনি। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সানি হাওলাদারকে উদ্ধারে খালে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট