1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা কলাপাড়ায় বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা বাউফলে যুবদলের শোভাযাত্রায় হামলা মামলায় ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার জিয়া হত্যাকাণ্ডের ৪৫ বছর পর পলাতক সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার প্রিজারভেটিভের আধিক্য: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার আশাখালি মৎস্য বন্দরে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে আশাখালি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাইনুদ্দীন দালাল, সাধারণ সম্পাদক মো. শামীম রেজা, ব্যবসায়ী মো. শাহজাদা হাওলাদার, মো. মর্তুজা আহমেদ এবং জেলে সোহাগ গাজী ও মো. সাইদুলসহ স্থানীয় মৎস্যজীবীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং ও বটম ট্রলিং পরিচালনা করছে। বেহুন্দি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে মাছের উৎপাদন কমে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে পরিবার চরম জীবিকা সংকটে পড়েছে। তারা অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত ও জোরালো অভিযান পরিচালনার দাবি জানান। একই সঙ্গে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জেলেদের জীবন-জীবিকা রক্ষায় সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সামুদ্রিক মৎস্য আইনের তফসিল অনুযায়ী এ বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের আওতাভুক্ত নয়। ফলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না। জাল বা ট্রলার আটক করে মামলা দেওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। কিন্তু মামলার পর আদালত থেকে অভিযুক্তরা জামিনে জাল ও ট্রলার ছাড়িয়ে নিচ্ছেন।’

তিনি আরও জানান, ‘মৎস্য বিভাগের নিজস্ব নৌযান না থাকায় সমুদ্রে কার্যকর নজরদারি করা সম্ভব হচ্ছে না। এছাড়া ট্রলিং ব্যবসায়ীরা উচ্চ আদালত থেকে একটি স্থগিতাদেশ এনেছেন, যার ফলে আগামী ছয় মাস ট্রলিংয়ের সঙ্গে জড়িত কাউকে আটক বা হয়রানি করা যাবে না। তবে সরকারের পক্ষ থেকে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট