1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নিহত, আহত ২

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম হাং ও ইমরান হোসেন গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কলেজ রোডে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক তামিম হাং ঘটনাস্থলে এবং মোটরসাইকেলের আরোহী ইমরান হোসেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অটোরিকশার যাত্রী সোহরাব হাং (৫৫) ও ফরিদ হাং (২৫) গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, “পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি বড় জনস্বাস্থ্য ও নিরাপত্তা চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হন। অতিরিক্ত গতি, ওভারটেকিং, যানবাহনের ফিটনেস অভাব ও চালকের অসতর্কতা প্রধান কারণ হিসেবে চিহ্নিত। বিশেষজ্ঞরা মনে করেন, কঠোর ট্রাফিক আইন প্রয়োগ, চালক প্রশিক্ষণ, যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা ও সড়ক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট