1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

ঈদের দিনে ঘরে মিলল ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ঈদের দিন সকালে আলমাস হোসেন মৃধা (৩৫) নামের এক ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের সহিস্যা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলমাস হোসেন মৃধা ওই গ্রামের সিরাজ মৃধার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে শিলা বেগমকে বিয়ে করেন আলমাস। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি ফারজানা নামের এক নারীর সঙ্গে আলমাসের সম্পর্ক নিয়ে পরিবারে বিরোধ দেখা দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ চলছিল বলে স্বজনদের দাবি।

স্বজনরা জানান, বুধবার গভীর রাতে স্ত্রী ও সন্তানদের ঘুমন্ত অবস্থায় রেখে আলমাস ঘর থেকে বের হয়ে যান। পরে বাইরে থেকে শয়নকক্ষের দরজা আটকে পাশের একটি কক্ষে প্রবেশ করেন। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শয়নকক্ষের দরজা ভেঙে বাইরে বের হয়ে পাশের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে আলমাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট