1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

ভোলার মেঘনায় কালবৈশাখির তাণ্ডব, মাছ ধরতে গিয়ে ৫ নৌকা ডুবি

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় আকস্মিক কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছধরা নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি। নদীতে ডুবে যাওয়া নৌকাগুলোরও এখনো সন্ধান মেলেনি।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার শিবপুর ও ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ভোলা জেলা মৎস্য বিভাগের নদী পাহাড়াদার মো. জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুবে যাওয়া নৌকাগুলোর মধ্যে রয়েছে শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকার দুলাল মাঝি, জামাল মাঝি ও ফিরোজ মাঝির নৌকা এবং পূর্ব ইলিশা ইউনিয়নের শামীম মাঝির নৌকা। এছাড়া আরও একটি ক্ষতিগ্রস্ত নৌকার জেলেদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে জেলেরা মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখি ঝড় শুরু হলে নদীতে তীব্র বাতাস ও বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এতে জামাল মাঝির নেতৃত্বে দুই জেলে, ফিরোজ মাঝিসহ চার জেলে এবং দুলাল মাঝিসহ দুই জেলের নৌকা ডুবে যায়।

ঝড়ের মধ্যে জেলেদের চিৎকার শুনে আশপাশে থাকা অন্যান্য জেলেরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। কয়েকজনকে নদী থেকে উদ্ধার করা হয়, আর কেউ কেউ সাঁতরে তীরে উঠে প্রাণ রক্ষা করেন।

একই সময়ে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে শামীম মাঝিসহ দুই জেলে মাছ ধরছিলেন। প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে তাদের নৌকাটিও ডুবে যায়। পরে আশপাশের জেলেরা তাদের উদ্ধার করেন। এছাড়া পার্শ্ববর্তী চরাঞ্চলেও আরেকটি নৌকা ডুবির ঘটনা ঘটে। সেখানকার জেলেরাও নিরাপদে উদ্ধার হয়েছেন।

ভোলা জেলা মৎস্য বিভাগের নদী পাহাড়াদার মো. জাফর বলেন, “ভোলার মেঘনা নদীতে আজ মোট পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। চারজন ক্ষতিগ্রস্ত জেলের নাম জানা গেলেও একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান দুপুরে জানান, “ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত কোনো জেলে নিখোঁজ থাকার তথ্য পাওয়া যায়নি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট