1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন

দুমকিতে শোভাযাত্রা ও আলোচনা সভায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে হাসপাতাল সড়ক থেকে একটি শোভাযাত্রা বের হয়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন।

আলোচনা সভায় বক্তব্য দেন আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জিএম এনামুল হক, মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক হোসেন, ডা. মাহাবুব, ডা. ফারজানা ও ডা. জাহিদুল ইসলামসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

বক্তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক চিকিৎসা জোরদার এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট