1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, উপকূলে জেলেদের চূড়ান্ত প্রস্তুতি বাউফলে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে নাগরিকদের সতর্কবার্তা: এখনই পদক্ষেপ জরুরি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ

বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকা থেকে একটি ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে সংঘটিত এ ঘটনার পর থেকে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় শিশু, বৃদ্ধ ও রোগীসহ সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজিরহাট এলাকার একটি ঘের সংলগ্ন স্থান থেকে পরিকল্পিতভাবে ট্রান্সফরমারটি চুরি করা হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর সকালে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করে ট্রান্সফরমারটি অনুপস্থিত দেখতে পান। ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র এই চুরি ঘটনাটি ঘটিয়েছে।

ট্রান্সফরমার চুরির ফলে আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাটসহ আশেপাশের কয়েকটি গ্রামের শতাধিক পরিবার বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হয়েছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পানির সংকটসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দা মো. হারুন অর রশিদ বলেন, “রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সকালে দেখি ট্রান্সফরমার নেই। এভাবে পরিকল্পিতভাবে চুরি করা হলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকে না।”

এলাকাবাসী সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের কাছে দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে জনদুর্ভোগ কমানো যায়। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বানও জানান তারা।

এ বিষয়ে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার খবর পেয়েছি। টিম মাঠে রয়েছে। দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন ও চোর চক্র শনাক্তে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, “ট্রান্সফরমার চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”
বাংলাদেশে ট্রান্সফরমার, কেবল ও বিদ্যুৎ উপকরণ চুরির ঘটনা নতুন নয়। লোহার স্ক্র্যাপ হিসেবে এসব উপকরণ বিক্রির লোভে সংঘবদ্ধ চক্রগুলো সক্রিয় থাকে। এ ধরনের চুরি শুধু সরকারি সম্পদের ক্ষতিই করে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রাকেও ব্যাহত করে। বিদ্যুৎ বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধি এ ধরনের অপরাধ রোধে জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট