1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন ভোলা সদরে খাল খনন কর্মসূচির উদ্বোধন ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুইজন আটক বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান আমতলী হত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং ধানখালী এলাকায় আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণকৃত জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মান্নু, কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ ও নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে হবে। বিশ্বজুড়ে সংঘাত ও যুদ্ধ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই ‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’—এই আহ্বান আমাদের সবাইকে উদ্বুদ্ধ করছে।”

তারা আরও বলেন, “ধানখালীতে আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণ করা কৃষিজমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া উচিত। এতে একদিকে যেমন কৃষিজমির সঠিক ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে জলবায়ু অভিযোজনে বাংলাদেশ এগিয়ে যাবে।”

অংশগ্রহণকারী কৃষক ও স্থানীয় বাসিন্দারা জানান, অধিগ্রহণকৃত জমি দীর্ঘদিন ধরে অনাবাদী পড়ে আছে। সেখানে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ। বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে এবং নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। একই সঙ্গে, যুদ্ধ ও সংঘাত পরিবেশের জন্য ধ্বংসাত্মক—এই বার্তা সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছে। স্থানীয় পর্যায়ে পরিবেশবাদী আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধি টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট