1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলায় দীর্ঘ চিকিৎসার পর মারা যাওয়া বন্য হাতিটির দেহও শেষ পর্যন্ত রক্ষা পেল না। মৃত্যুর এক রাত না পোহাতেই দুর্বৃত্তরা হাতিটির একটি পা (রান), শুঁড় ও দাঁত কেটে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ শে এপ্রিল) সকালে লোকালয় সংলগ্ন এলাকায় মারা যায় প্রায় ৬০ বছর বয়সী হাতিটি। বন বিভাগ দাফনের প্রস্তুতি নেওয়ার আগেই রাতের আঁধারে এ ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থলে গিয়ে হাতিটির দেহের গুরুত্বপূর্ণ অংশ কাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ঘটনার ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি কোনো বন্যপ্রাণীর কাজ নয়; পরিকল্পিতভাবে মানুষের হাতেই এমন নৃশংসতা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গত রাতে স্ত্রী হাতিটি বনে ফিরে গেলে মৃতদেহটি একা পড়ে ছিল। এই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে হাতিটির শুঁড় ও একটি পেছনের পা কেটে নিয়ে যায়। বন বিভাগের প্রহরী সকালে গিয়ে বিষয়টি দেখতে পান।

শরীফুল ইসলাম বলেন, একজন প্রহরীর পক্ষে শত শত মানুষকে সামলানো সম্ভব নয়। রাতে নিরাপত্তার কারণে প্রহরী ঘটনাস্থল ত্যাগ করলে দুর্বৃত্তরা এই সুযোগ নেয়। আমরা তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেব।

একদিকে জীবিত অবস্থায় বাঁচানো গেল না, অন্যদিকে মৃত্যুর পরও মিলল না সম্মান,লোভের কাছে আবারও হেরে গেল এক নিরীহ বন্যপ্রাণী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট