1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের অংশগ্রহণে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলার চর চন্দ্রপ্রসাদ জনতা বাজার এলাকায় কৃষি বিপণন কেন্দ্রে এ কর্মশালা আয়োজন করা হয়।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিনব্যাপী এই কর্মশালা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পিপিইপিইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আয়োজন করে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান এবং পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজার মো. নিয়ামুল হাসান শোভন। এছাড়া জিজেইউএস-এর মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, সংস্থার উপপরিচালক ড. আবুবকর এবং পিপিইপিইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদসহ প্রকল্পের সহকারী কারিগরি কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখার শাখা ইনচার্জরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের ধারণা, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের ধারণা দেওয়া হয়। এতে মোট ২৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট