1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। অদ্য ২৮ এপ্রিল, মঙ্গলবার সকালে খুলনা জেলার কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে কয়রা সদরের মধুর মোড়সহ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে কয়রা উপজেলা আইনজীবী ইউনিটবার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কয়রা উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সন্জয় পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা সিনিয়র সিভিল জজ জনাব গৌর সুন্দর বিশ্বাস।

আলোচনা সভায় কয়রা উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সন্জয় পাল বলেন, ‘অর্থাভাবে যারা আইনগত সহায়তা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড ব্যবস্থা চালু রেখেছে। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার।’

এছাড়া আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আইনজীবী ইউনিটবারের সভাপতি এ্যাড. শেখ আকবর হোসেন, এ্যাড. অম্বিকা চরন সানা, এ্যাড. আবু জাফর, এ্যাড. আনিছুর রহমান, এ্যাড. মোশাররফ হোসেন, এ্যাড. এসএম আব্দুর রাজ্জাক, এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক, এ্যাড. অরবিন্দ কুমার সানা, এ্যাড. প্রমথ কুমার মন্ডল, এ্যাড. আব্দুল মজিদ সানা সহ অন্যান্য আইনজীবী ও আইনজীবী সহকারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট