1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন

বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হয়েছে। এর ফলে বরিশাল–কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদ্যমান দুই লেনের সড়ক দিয়ে এই বাড়তি চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাই সড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রকল্পটি নিয়ে প্রাথমিক কাজ ও পরিকল্পনা প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। চার লেনের সড়ক নির্মিত হলে দুর্ঘটনা কমবে এবং যাতায়াতে সময় ও ভোগান্তি হ্রাস পাবে।

মন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত হলে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় যাতায়াত সহজ হবে। এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, সম্ভাব্য যানজটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে মনিটরিং জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করছে। ঈদে বড় ধরনের যানজট হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, গোমা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২৮৩ দশমিক ১৮৮ মিটার দীর্ঘ গোমা সেতু পিসি গার্ডার ও স্টিল ট্রাস কাঠামোতে নির্মিত হয়েছে। সেতুর সঙ্গে প্রায় ১ দশমিক ৯ কিলোমিটার সংযোগ সড়ক, নদীতীর সংরক্ষণ, কংক্রিট স্লোপ প্রটেকশন, সাইন সিগন্যাল এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।

২০১৭ সালের ১৪ নভেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৫৭ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা। পরে সংশোধনের মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা। সেতুর উচ্চতা বৃদ্ধি এবং কারিগরি পরিবর্তনের কারণে ব্যয় বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট