1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা-১ আসনে পার্থের পক্ষে প্রতিদিনই ভোট চাচ্ছেন স্ত্রী শেখ শাইরা শারমিন ভোটের নিরাপত্তায় সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন, থাকছে ড্রোন নজরদারি স্বর্ণ ও রৌপ্যে অস্থির লেনদেনে দর বৃদ্ধি; সিএমই আবার মার্জিন বাড়িয়েছে জাপানের সাবেক মুদ্রা প্রধান: বৈদেশিক মুদ্রা হস্তক্ষেপের সঙ্গে সুদহার বাড়ানো দরকার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে পারমাণবিক আলোচনায় ডি-এসক্যালেশনের চেষ্টা করবে

বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর উপর হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছ দূর্বৃত্তরা। ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জনাগেছ, বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের রামকেশব ৫নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মারুফের সাথে স্থানীয় চিহ্নত মাদক ব্যবসায়ী ও মাদক সেবী শাকিল হাওলাদার ও কামাল হাওলাদারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলছিলো। বিগত দিনে এ চক্রের লোকেরা মারুফ গংদের নানা ভাবে ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। গত ২০ জানুয়ারী দুপুরে শাকিল হাওলাদার ও কামাল হাওলাদারের নেতৃত্বে মামুন, আক্তার ও আছলাম মৃধা স্থানীয় দরুণ বাজারে মারুফের উপর অতর্কিত হামলা চালায়। পরে তারা মারুফের গলায় গামছা পেচিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এসময় মারুফের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ও ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ আনে। পরে স্থানীয়রা তাকে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে অহত মারুফ বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগপত্র দাখিল করেণ। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যপারে অভিযুক্তরা তাদের অভিযোগ অস্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট