1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লাইন্ড সার্জনফিশ রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৩ বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর: বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার

দৌলতখানে নিজের ঘরে নিজে আগুন দিয়ে মিথ্যা মামলার অভিযোগ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানের মধ্যজয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অন্যের জমিতে জোড়পূর্বক একটি টং ঘর উত্তোলন করে সেই ঘরটিতে আগুন লাগিয়ে বসত ঘর পোড়ানোর অভিযোগ তুলে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ শাহে আলম মাতাব্বর। ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, ওই এলাকার আলী আহাম্মদ গংরা মধ্য জয়নগর মৌজায় পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে প্রায় একশত বছর যাবৎ ভোগ দখল করে আসছিলেন, কিছুদিন পূর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা শাহেআলম মাতাব্বরের। প্রায় তিন মাস পূর্বে শাহেআলম মাতাব্বর তার পালিত লাঠিয়াল বাহিনীদের সাথে নিয়ে জোরপূর্বক আলী আহাম্মদের জমিতে একটি টং ঘর উত্তোলন করে। এ বিষয়ে আলী আহাম্মদ থানায় অভিযোগ ও স্থানীয় গন্যমান্যদের সহযোগীতা চাইলেও কোন প্রকার সুফল মেলেনি তার ভাগ্যে।
পরবর্তিতে চতুর শাহে আলম মাতাব্ব সে টং ঘরটিতে রাতের বেলায় আগুন লাগিয়ে তার বসত ঘরে আগুন দিয়েছে, এ মিথ্যা অভিযোগ তুলে আলী আহাম্মদসহ ১২ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করে। মামলা নং- এমপি ১৮৮/২৫ এ মিথ্যা মামলা হতে অব্যাহুতি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগী আলী আহাম্মদের পরিবার। এ বিষয়ে অভিযুক্ত শাহে আলম মাতাব্বর তার অভিযোগ অস্বীকার করেণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট