1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

পটুয়াখালীতে “গণপূর্তকৌশল দিবস” ও আইডিইবি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

“গণপূর্তকৌশল দিবস” এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়।

সকাল ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি-পরবর্তী আলোচনা সভা পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী নাজমূল আহসান মুনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রফিকুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি’র ভারপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জসিম সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বিপ্লব কুমার সরকার (সেপি, বিএসকেপি), পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক ও এ বি পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, আইডিইবি’র ভারপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রকৌশলী রাশাদুল হাসান রেজা, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী হুমায়ুন কবির সোহাগ এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নলিন।

বক্তারা দেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান তুলে ধরে বলেন, প্রকৌশলীরা টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সদস্য মো. সাইফুল মাহমুদ, মো. মতিউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট