1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

লংগদুতে কৃষকদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

 

‘কৃষিই সমৃদ্ধি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় দু’দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে লংগদু উপজেলা কৃষি অফিস।

রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি ও হর্টিকালচার অফিসের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক অরুণ রায় এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠপর্যায়ের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে পারলেই খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে। কৃষির অগ্রগতি মানে দেশের সামগ্রিক উন্নয়ন এ বিষয়টি উপলব্ধি করেই সরকার কৃষি খাতকে প্রাধান্য দিচ্ছে।

প্রশিক্ষণ শেষে পারিবারিক সবজি ও পুষ্টি বাগান প্রদর্শনী করা হয়। পরে ৬০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৩০ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট