1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কুট্টি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুম, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন, রাশেদ করিম ভূইয়া, মো. ইস্রাফিল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম মাস্টারসহ আরও অনেকে।

সভায় সভাপতিত্ব করেন ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইস্রাফিল মাস্টার।

বক্তারা বলেন, যুবদল বিএনপির অগ্রভাগের সংগঠন হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৃণমূলের কর্মীরাই দলের প্রাণশক্তি—তাই সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে প্রতিটি ইউনিয়নে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে হবে বলে তারা মত প্রকাশ করেন।

কর্মীসভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সভার শুরুতে সদ্য প্রয়াত ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. খলিল হাওলাদার-এর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের অঙ্গীকার ব্যক্ত করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো মাঠ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট