1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশ: ১১ বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প স্থগিত, নিউইয়র্কে ৭ বিলিয়ন ডলারের ঝুঁকি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা (শাটডাউন) চলাকালে ট্রাম্প প্রশাসন আরও ১১ বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প স্থগিত করেছে। হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল ভটের ঘোষণা অনুযায়ী, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, বোস্টন ও বাল্টিমোরের মতো ডেমোক্র্যাট-শাসিত শহরে ‘অগ্রাধিকারহীন’ প্রকল্পগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাসেল ভট একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, মার্কিন সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ (ইউএস আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স) ‘লো প্রায়োরিটি’ তকমা দিয়ে এসব প্রকল্প স্থগিত করেছে। এর মধ্যে ম্যাসাচুসেটসের কেপ কড খালের দুই পুরোনো সেতু পুনঃনির্মাণের জন্য বরাদ্দ ৬০০ মিলিয়ন ডলারও রয়েছে, যা বছরে লক্ষ লক্ষ যাত্রী ব্যবহার করেন।

এর আগে ট্রাম্প প্রশাসন অন্তত ২৮ বিলিয়ন ডলারের পরিবহন ও জ্বালানি প্রকল্প ইতিমধ্যে স্থগিত করেছে। নতুন সিদ্ধান্তে নিউইয়র্কের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ৭ বিলিয়ন ডলার আটকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বোস্টন, শিকাগো, নিউ জার্সি, মেরিল্যান্ড, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড, ডেলাওয়্যার ও ওরেগনের প্রকল্পগুলোও তালিকায় রয়েছে—এই সব রাজ্য ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছিল।

ম্যাসাচুসেটসের গভর্নর মরা হিলি ও রাজ্যের দুই সিনেটর যৌথ বিবৃতিতে বলেন, “ফেডারেল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত নোটিস পাইনি। প্রকল্পটি দ্বিপক্ষীয় কংগ্রেসের বরাদ্দকৃত অর্থে এগিয়ে চলছে এবং আইনত অনুমোদিত।” ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের মুখপাত্র অভিযোগ করেন, “জনসাধারণের জীবনরক্ষাকারী লিভি ও অবকাঠামো প্রকল্প বন্ধ করে ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করছেন।”

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প “আর্মি কর্পস প্রকল্পের অগ্রাধিকার পুনর্গঠন” চান। সংস্থাটির দাবি, বেশিরভাগ প্রকল্প এমন ‘স্যানচুয়ারি জুরিসডিকশন’ এলাকায়, যেখানে ট্রাম্প প্রশাসনের অভিবাসন-কঠোর নীতির বিরোধিতা করা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল টুইটারে ভটের পোস্টের জবাবে লেখেন, “Good luck with that. We’ll be in touch.”

আর্মি কর্পসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট