1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

মার্কিন নিষেধাজ্ঞার জের: সুপারট্যাংকার ঘুরিয়ে দিল চীনা তেল শোধনাগার সিনোপেক, উৎপাদন কমানোর নির্দেশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় শানডং প্রদেশের রিজাও তেল টার্মিনাল অন্তর্ভুক্ত হতেই চীনের রাষ্ট্রায়ত্ত শোধনা গোষ্ঠী সিনোপেক তড়িঘড়ি একটি সুপারট্যাংকারের গন্তব্য পরিবর্ত করেছে এবং কয়েকটি কারখানাকে কাঁচা তেল প্রক্রিয়াকরণ হার কমাতে বলেছে। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ২০ লাখ ব্যারেল ধারণক্ষমতার ‘নিউ ভিস্টা’ জাহাজটি আবু ধাবির আপার জাকুম ক্রুড নিয়ে রবিবার রিজাও বন্দরের পরিবর্তে নিংবো-ঝৌশানে পৌঁছাবে ১৫ অক্টোবর।

গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ রিজাও শিহুয়া ক্রুড অয়েল টার্মিনালসহ একগুচ্ছ জাহাজ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে, কারণ এ টার্মিনালটি ইরানি তেল বহনকারী নিষিদ্ধ ট্যাংকার থেকে অপরিশোধিত তেল গ্রহণ করেছে বলে অভিযোগ। টার্মিনালটির ৫০ শতাংশ মালিকানা সিনোপেকের লজিস্টিক্স ইউনিটের। শিল্প-বিশ্লেষকদের মতে, সিনোপেকের আমদানিকৃত কাঁচা তেলের পঞ্চমাংশ এখান দিয়ে প্রবেশ করে।

চীনা পরামর্শক সংস্থা জেএলসি শনিবার জানায়, অক্টোবর মাসে সিনোপেকের গড় রিফাইনিং রেট আগের পরিকল্পনার চেয়ে ৩.৩৬ শতাংশ কমে দৈনিক প্রায় ৫১.৬ লাখ ব্যারেলে নেমে আসতে পারে। সিনোপেক বা এর ট্রেডিং শাখা ইউনিপেক এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট