1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

কুয়াকাটায় উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে শৈবাল চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সামুদ্রিক শৈবাল চাষের সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, শৈবাল চাষ পরিবেশ সুরক্ষা ও বিকল্প জীবিকার নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ কর্মশালাটির আয়োজন করে। সহায়তা প্রদান করে এআইআরডি (AIRD)।
“উপকূলীয় সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সামুদ্রিক শৈবাল চাষ ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কার্বনডাই অক্সাইড প্রতিকীকরণ” শীর্ষক এই কর্মশালার সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক ও উপ-প্রকল্পের প্রধান গবেষক ড. মো. রাজীব সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, প্রফেসর ড. মো. আরিফুল আলম, সিনিয়র সহকারী পরিচালক (মৎস্য) মো. জহিরুল ইসলাম আকন্দ, সহকারী প্রকল্প পরিচালক (সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট) পলাশ হালদার এবং এআইআরডির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সিদ্দিক।

বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল (ম্যাক্রো অ্যালগি) চাষ শুধু অর্থনৈতিক সম্ভাবনাই নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও একটি কার্যকর উপায়। শৈবাল প্রাকৃতিকভাবে কার্বনডাই অক্সাইড শোষণ করে এবং সাগর তীরবর্তী এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়তা করে।

তারা আরও বলেন, স্থানীয় জনগণকে অন্তর্ভুক্ত করে এ পাইলট প্রকল্পের মাধ্যমে টেকসই শৈবাল চাষের সম্ভাবনা যাচাই করা হয়েছে। এর ইতিবাচক ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে শৈবাল চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

কর্মশালায় অংশ নেন সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মৎস্যজীবী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট