1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

বোরহানউদ্দিনে জেলেদের ভিজিএফ তালিকা প্রকাশ: স্বচ্ছতা নিশ্চিতে প্রশংসনীয় উদ্যোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

২০২৫–২৬ অর্থবছরে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে ভিজিএফ খাদ্যশস্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। তালিকাভুক্ত জেলেদের নাম প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই সহজেই জানতে পারেন কারা এই সহায়তার আওতায় এসেছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পক্ষিয়া, গংগাপুর, টবগীসহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে জেলেদের নামের তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর ফলে আগের মতো তালিকা নিয়ে ভিড় বা হয়রানির ঘটনা কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান স্যারের নির্দেশে আমরা প্রথমবারের মতো জেলেদের তালিকা প্রকাশ্যে দিয়েছি, যাতে কেউ বাড়তি ভিড় না করে এবং হয়রানির শিকার না হন।”

স্থানীয় জেলেরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে প্রকৃত জেলেরা সহায়তা পাচ্ছেন এবং খাদ্যশস্য বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৫–২৬ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে। এ সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। বোরহানউদ্দিন উপজেলার মোট ১৯,৩৫০ জেলে পরিবারের জন্য পরিবারপ্রতি ২৫ কেজি হারে মোট ৪৮৩.৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

তালিকা অনুযায়ী জেলে পরিবারের সংখ্যা: বোরহানউদ্দিন পৌরসভায় ৮০০, গংগাপুর ইউনিয়নে ২,৫২০, সাচড়া ১,৪৬০, দেউলা ৮০০, কাচিয়া ১,৬৭০, হাসাননগর ২,৮৭০, টবগী ২,৫৬০, পক্ষিয়া ১,৮৭০, বড়মানিকা ৩,৪৫০ ও কুতুবা ইউনিয়নে ১,৭৫০।

উপজেলা প্রশাসন জানিয়েছে, তালিকা প্রকাশ ও পর্যবেক্ষণের মাধ্যমে যাতে কোনো ভুয়া নাম অন্তর্ভুক্ত না হয়, তা নিশ্চিত করা হচ্ছে। এতে করে বিতরণ কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট