1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

পটুয়াখালী জেলা পুলিশের নতুন স্থাপনার উদ্বোধন করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম পটুয়াখালী জেলা পুলিশের বিভিন্ন স্থাপনার উদ্বোধন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) তিনি পুলিশ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড, পুলিশ লাইন্স মেহমানখানা, ফিটনেস সেন্টার, এলপিগেট ও মসজিদ গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম পটুয়াখালী পুলিশ লাইন্সে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দেন। এতে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, রেঞ্জ কার্যালয় বরিশালের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. শফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এসব আধুনিক সুবিধা অত্যন্ত প্রয়োজনীয়। পটুয়াখালী জেলা পুলিশকে আরও কর্মক্ষম ও মানবিক বাহিনীতে রূপান্তরের পথে এই অবকাঠামোগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে ডিআইজি নবনির্মিত ফিটনেস সেন্টারসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট