1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

 পটুয়াখালীর লোহালিয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বিকেলে নদীর জোয়ারের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী দুমকি থানা পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং বিষয়টি নৌ-পুলিশকে জানায়।

দুমকি থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থল লোহালিয়া নদীর তীরে হওয়ায় এটি নৌ-পুলিশের অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। আমরা বিষয়টি তাদের জানিয়েছি, তারা ঘটনাস্থলে আসছেন।”

দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, “নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ পাহারায় নিয়োজিত ছিল। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট