1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 ভোলায় যৌথ অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
 ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে র‍্যাব-৮ ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১ লাখ মিটার (৪৫০ বান্ডেল) নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার দুপুর ২টা ৫ মিনিটের অভিযানে জালের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৮ এর সিপিসিএস ভোলা ক্যাম্পের কমান্ডার শারিয়ার রিফাত অভি ও ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঞা। দুটি দোকানে তল্লাশি চালিয়ে জালগুলো উদ্ধার করা হলেও মালিকদের পাওয়া যায়নি। উপস্থিত জনতার সামনে জাল পুড়িয়ে ফেলা হয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর এই অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।
মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঞা বলেন, “কারেন্ট জাল ব্যবহারে মা-মাছ ও পোনা নিধন হয়; প্রজনন ব্যাহত হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে অবৈধভাবে জাল এনে স্থানীয় জেলেদের কাছে বিক্রি করছিল একটি চক্র। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”
র‍্যাব কমান্ডার শারিয়ার রিফাত অভি জানান, “শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সরকার-নিষিদ্ধ অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। ভোলা জেলায় কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট