1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

 যুক্তরাষ্ট্রে হামলার নির্দেশ দিয়েছে আল-কায়েদা, সতর্ক করল জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টার (এনসিটিসি) সতর্ক করেছে, আল-কায়েদা পুনরায় দেশটির বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানিয়েছে এবং সংগঠনটি এখনও ‘গুরুতর হুমকি’ হিসেবে রয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এনসিটিসি বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে আল-কায়েদার প্রচার মাধ্যমে মার্কিন স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে হামলার জন্য বার্তা আসছে। সংস্থাটির কর্মকর্তারা জানান, এই বার্তাগুলো বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন যে সংগঠনটি নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে।

এনসিটিসির মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমরা আল-কায়েদার পুনরুত্থানের লক্ষণ দেখছি। তাদের বার্তাগুলোতে স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রবিরোধী সহিংসতার আহ্বান রয়েছে।’ তবে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট হামলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর আল-কায়েদার শীর্ষ নেতৃত্ব একাধিকবার পরিবর্তিত হলেও সংগঠনটি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সংগঠনটি নতুন করে নিরাপদ আস্তানা গড়ে তোলার সুযোগ পেয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক উপ-সচিব জন কোহেন বলেন, ‘আল-কায়েদা এখন আর কেন্দ্রীভূত নেটওয়ার্ক নয়; বরং এটি একটি ছড়িয়ে-ছিটিয়ে থাকা আন্দোলন, যা স্থানীয় উগ্র গোষ্ঠীগুলোর সঙ্গে জোট বেঁধে কাজ করছে।’

এনসিটিসি জানায়, তারা ফেডারেল, রাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। পাশাপাশি জনসাধারণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট