1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে তেগাছিয়া নদীতে ঝাঁপ দেওয়া নুরুল ইসলাম গাজী (৫৫) এর লাশ ২৭ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় কলাপাড়া ফায়ার সার্ভিস লাশটি তুলে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

নিহত নুরুল ইসলাম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পথে-প্রান্তরে রুপার আংটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার বিকালে তেগাছিয়া নদীর পাড়ে অভিযান চালানো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল তাঁকে ধাওয়া দিলে তিনি পানিতে ঝাঁপ দেন। পরে তলিয়ে যান এবং স্রোতে ভেসে যান।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন জানান, “গতকাল বিকাল থেকেই উদ্ধার অভিযান চলছিল। আজ বিকালে নদীর প্রবাহ কমে গেলে লাশ ভাসতে দেখা যায়। আমরা দ্রুত তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করছি।”

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল ইসলামের পরিবার দাবি করছে তিনি মাদক ব্যবসায়ী নন; তবে অধিদপ্তরের ধাওয়ার সময় ভয়ে পানিতে ঝাঁপ দেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট