1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কুয়াকাটায় নারী পর্যটকের গোসলের ভিডিও ধারণ: যুবকের এক মাসের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

সমুদ্রে গোসলের সময় দুই নারী পর্যটকের অজান্তে ভিডিও ধারণ করার অপরাধে মো. রুবেল (৩০) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুয়াকাটার জিরো পয়েন্টে এই দণ্ড কার্যকর করা হয়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের একটি টিম সকালে সৈকতে টহল দিচ্ছিল। ওই সময় তারা দেখতে পান, রুবেল মোবাইল ফোনে নারী পর্যটকদের গোসলের দৃশ্য গোপনে ধারণ করছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করে কলাপাড়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসীন সাদেক পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারা (নারীর গোপনীয়তা লঙ্ঘন) অনুযায়ী রুবেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল বরগুনা জেলার বাসিন্দা।

ইউএনও জানান, পর্যটকদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় কুয়াকাটা সৈকতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকের টিম কাজ করছে। গোপনে ভিডিও ধারণ, ছবি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনা ধরা পড়লে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, সৈকতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত টহল দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট