1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বরগুনায় জমি বিরোধে সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে জখম, বাবা-ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি গ্রামে জমি-সংক্রান্ত দীর্ঘ মামলার জেরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় সাংবাদিক জামাল মীরসহ তার চার স্বজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা ও ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ধুপতি গ্রামে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদকে কেন্দ্র করে ইউপি সদস্য কুদ্দুস মীরের অনুসারীদের সঙ্গে সাংবাদিক জামাল মীরের পরিবারের সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কুদ্দুস মীরের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জামালের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জামালের বাবা, মা ও ভাই গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জামালকেও পিটিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জামালের বাবা ও ভাইয়ের অবস্থার অবনতি ঘটলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এলাকাবাসী জানান, কুদ্দুস মীর ও জামাল মীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে আদালতে মামলা চলছে। এর আগেও উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার উত্তেজনা দেখা দিলেও আজকের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, “এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট