1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় আলোচিত মাওলানা নোমানী হত্যা রহস্যের জট খুলেছে, খুনি ছেলে গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 ভোলার মাদ্রাসাশিক্ষক ও মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যার এক সপ্তাহ পর রহস্য উন্মোচন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন তাঁরই বড় ছেলে রেদোয়ানুল হক (১৭)। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে সে।


শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি বলেন, ৬ সেপ্টেম্বর রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার নিজ ঘরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখম হন মাওলানা আমিনুল হক নোমানী (৪৩)। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সদর থানা ও ডিবি পুলিশের একাধিক দল তদন্তে নামে। ৭ সেপ্টেম্বর নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন দিক খতিয়ে দেখে সন্দেহের তালিকায় আসে নোমানীর বড় ছেলে রেদোয়ানুল হক।

১২ সেপ্টেম্বর ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে সে বাবাকে হত্যার কথা অকপটে স্বীকার করে। রেদোয়ানের দেখানো মতে বাড়ির পেছনের খালের ধারে লুকানো হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। মামলাটি বর্তমানে ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা তদন্ত করছে।

প্রসঙ্গত, ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট