1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় বিআইডব্লিউটিএ কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন, দুর্নীতির অভিযোগ অস্বীকার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভেদুরিয়া স্পিডবোট মালিক ও চালক সমিতির সদস্যরা। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেন।


সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, সুরাইয়া পারভীন শেলী ও উপ-সচিব জেসমিন আখতার বানু ভোলা সফরে আসেন। এ খবর পেয়ে দুপুর ১টা থেকে ভোলা জেলা ও ভেদুরিয়া স্পিডবোট মালিক ও বোট চালক সমিতির ভুক্তভোগীরা ইলিশা লঞ্চঘাটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

তাদের অভিযোগ, সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন ভোলায় যোগদানের পর থেকেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্পিডবোট মালিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে বোটপ্রতি ১২০০ টাকা আদায় করছেন। এ বিষয়ে আপত্তি তুললে তাদের মামলার ভয় দেখানো হয় বলেও দাবি করেন তারা।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন বলেন, “ঘাটে নির্ধারিত ৫ টাকার টিকেট ১০ টাকা আদায় এবং নির্দেশনা অমান্য করা হয়। এসব তদারকি করতে গেলে আমাদের স্টাফদের মারধর করা হয়। এ ঘটনায় থানায় জিডি করলে পুলিশের তদন্তে সত্য প্রমাণিত হয় এবং নিয়মিত মামলা হয়। সেই মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হলেও না করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট