1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

বোরহানউদ্দিনে ব্যবসায়ীর উপর হামলা ও দোকান লুট, গ্রেপ্তারের দাবি স্থানীয়দের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট বাজারে ব্যবসায়ী মো. এরশাদ (৩৫) ও তার ভাই মাকসুদের (৩৭) উপর হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী ব্যবসায়ী এরশাদ অভিযোগ করে জানান, সন্ধ্যায় আলমগীর নামে একজন তার মোটরসাইকেল ভাড়া নেয়। রাত ১০টার দিকে এসে তিনি ২০০ টাকা প্রদান করেন। বাকি ভাড়ার টাকা চাইলে আলমগীর তাকে মারধর করেন। উপস্থিত ব্যবসায়ীরা এরশাদকে উদ্ধার করলে তিনি নিজের দোকানে ফিরে যান।

কিছুক্ষণ পর আলমগীর (৪৫), তার সহযোগী শামিম (২৪), মমিন (২৬), বাবু (২২), শাকিল, আশিক, জিসানসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে দোকানে হামলা চালায়। এসময় তারা এরশাদকে মারধর, দোকান ভাঙচুর ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

এরশাদের ভাই মাকসুদ অভিযোগ করে বলেন, দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় তাকেও হামলার শিকার হতে হয়।

ঘটনাস্থলে উপস্থিত বাজার ব্যবসায়ী মো. আকিব, শাহিন পাটোয়ারী ও আওলাদ জানান, আলমগীর গংরা সংঘবদ্ধভাবে এরশাদের উপর হামলা চালালে তারা প্রতিরোধের চেষ্টা করেন। তবে হামলাকারীদের একজন দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেলে দেয়ার চেষ্টা করলে আতঙ্ক সৃষ্টি হয় এবং সবাই সরে যান। পরে হামলাকারীরা আবারো দোকানে ভাঙচুর চালায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “রাতে এমন একটি ঘটনার খবর পেয়েছি। অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট