1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ভর্তির সংখ্যা, মৃত্যু আরও ২

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন—যা এ বছরের সর্বোচ্চ। এ সময়ে মারা গেছেন আরও দুজন।


বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৫ জনে। এ সংখ্যা এ বছরের একদিনের সর্বোচ্চ।

বিভাগওয়ারি হিসাব অনুযায়ী, ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৯৬ জন, চট্টগ্রামে ১১২ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৭ জন, দক্ষিণ সিটিতে ১৩০ জন, খুলনায় ১৭ জন, ময়মনসিংহে ১৫ জন, রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ১৪ জন এবং সিলেটে তিনজন রয়েছেন।

এর ফলে চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬ জনে। এর মধ্যে ইতিমধ্যে ৩৪ হাজার ১৩৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৬০৪ জন।

চলতি বছর ডেঙ্গুতে দেশে এখন পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট