1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

আমেরিকা প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনার তিন আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কাওসার, আশিষ গাইন ও রিপন। তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মদ শাকুর শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলীতে আমেরিকা প্রবাসী তরিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি আসামীদের স্বীকারোক্তির বরাত দিয়ে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ডাকাত দল বাড়ির সামনে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে তারা বাড়ির বেলকনির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। তরিকুল ইসলামের মা, বোন ও তাকে বেঁধে ফেলে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুট করে নেয়। এরপর তার বাংলা ভাষী মার্কিন নাগরিক স্ত্রীকে একটি কক্ষে নিয়ে গণধর্ষণ করে এবং হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরদিন থানায় মামলা দায়েরের পর ডিবি ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাওসারকে ঝিনাইদাহের শ্যামকুড় বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার তথ্যে ঢাকার দারুসসালাম থেকে রিপনকে গ্রেফতার করে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। তাদের তথ্যে কলাপাড়া পৌর এলাকা থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়। ৪ সেপ্টেম্বর তাদের ১৬৪ ধারায় জবানবন্দী শেষে জেল হাজতে পাঠানো হয়।

এএসপি আরিফ মুহাম্মদ শাকুর জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট